মালদা

গোপন সুত্রে খবর পেয়ে পুলিশের হানা। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক

গোপন সুত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করে। একটি ফাঁকা মাঠ থেকে। শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।  

        জানাজায়, কালিয়াচকের বৈষ্ণবনগর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচকের ১৮ মাইল এলাকার জলাধিটোলার মাঠ থেকে মন্টু সেখ(৩৬) কে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ১টি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। গভীর রাতে ওই মাঠে তাঁকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপরই খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে আগ্নেয়াস্ত্র সেখান থেকে গ্রেফতার করে। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।